Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজধানী

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮ এএম

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

বিজ্ঞাপন

রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা। বিএনপির কর্মসূচি

• বেলা ১১টা ৩০ মিনিট : জাসাসের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে নতুন পাঁচটি নির্বাচনী প্রচারণামূলক গান উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

• বিকাল ৩টা :  জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে গুলশান-১ (নাভানা টাওয়ার) এর সামনে থেকে ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গণসংযোগ শুরু হবে।

• বিকাল ৪টা :  তারেক রহমানের পক্ষে ইসিবি চত্বর এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করবেন ঢাকা-১৭ আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

জুলাই শহীদ পরিবার

• বেলা ১১টা : জুলাই চব্বিশের বীর শহীদ পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সংগঠন ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এর উদ্যোগে বিচার দাবি এবং আগামী নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারের লক্ষ্যে আলোচনা সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার