Logo
Logo
×

বিজ্ঞাপন

তথ্যপ্রযুক্তি

এখন থেকে চেঞ্জ করা যাবে জিমেইল এড্রেস, নিয়ম জেনে নিন

Icon

ফরিদুল ইসলাম

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পিএম

এখন থেকে চেঞ্জ করা যাবে জিমেইল এড্রেস, নিয়ম জেনে নিন

বিজ্ঞাপন

ধরুন, ৫-৬ বছর আগে একটা জিমেইল খুলেছিলেন [email protected]। এখন মনে হলো, না এটা প্রফেশনাল লাগছেনা চেঞ্জ করা দরকার!

চাইলেই, আপনি এখন এই @gmail.com এর আগের অংশ বা ইউজার নেইম পরিবর্তন করে ইউনিক নাম দিতে পারবেন। এতে পুরোনো কোনো ফাইল বা কিছুই ডিলেট হবেনা।

কেউ যদি পুরোনো এড্রেসে মেইল পাঠায়, সেক্ষেত্রেও নতুন জিমেইল এড্রেসে সেটা সো হবে এবং রিপ্লে করা যাবে। ১২ মাসে ১ বার আর সারাজীবনে ৩ বার ইউজারনেইম পরিবর্তনের সুযোগ পাওয়া যাবে।

কিভাবে করবেন?

- Google Account এর Setting এ যেতে হবে

- Personal Info তে ক্লিক করে Contact Info সেকশনে গিয়ে, Email অপশনে ক্লিক করুন

- যদি আপনার জিমেইলে ফিচার টা এভেইলাবল হয়, তবে সেখানে 'Change Google Account email' নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে গিয়ে আপনি নতুন নাম সেট করতে পারবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার