বিজ্ঞাপন
এক ফ্যাসিস্ট পালায় আরেক ফ্যাসিস্ট জন্মায়: ডা. মিতু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৭:১৯ পিএম
বিজ্ঞাপন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ব্যাপক প্রচার চালিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। জনরায়ে সেটি পাশ হলেও বাস্তবে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন আলোচিত এই নেত্রী।
আজ সোমবার (৩০ মার্চ) বিকাল ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ফেরিফায়েড আইডিতে গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে হতাশা প্রকাশ করে পোস্ট দিয়েছেন ডা. মিতু।
তিনি লিখেছেন, ‘ছবিতে আমার হাতে যে লিফলেটটা ওটাতে লেখা দেশের চাবি আপনার হাতে।’
তিনি আরও লিখেন, আজ সেই মানুষগুলোর সামনে আবার দাঁড়ানোর কথা ভাবলেই ভয় লাগে। মনে হয় তারা হয়তো বলবে ‘হ্যাঁ হ্যাঁ, অনেক দেখছি… কিছুই তো বদলায়নি। আগেও যেমন ছিলাম, এখনো তাই। ’
ডা. মিতু উল্লেখ করেন, যুগে যুগে আমরা পরিবর্তনের স্বপ্ন নিয়ে এগিয়ে যাই, আর বারবার কিছু লোভী বেইমান সেই স্বপ্নগুলো ভেঙে দেয়। দেশ পরিবর্তনের স্বপ্ন অধরাই রয়ে যায়। এক ফ্যাসিস্ট পালায় আরেক ফ্যাসিস্ট জন্মায়।
বিজ্ঞাপন