বিজ্ঞাপন
ঢাকাসহ যে ৯ জেলায় অব্যাহত থাকবে তাপপ্রবাহ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১২:২৬ পিএম
বিজ্ঞাপন
ঢাকাসহ দেশের অন্তত ৯টি জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার (৪ এপ্রিল) সকালে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে।
সেজন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সংস্থাটির ৫ দিনের পূর্বাভাস অনুযায়ী, ৩ এপ্রিল সন্ধ্যা থেকে শুরু হওয়া প্রথম দিনে সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, বরিশাল ও পটুয়াখালীসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।
বিজ্ঞাপন