Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

৫ সিনিয়র সহকারী সচিব বদলি

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১০:২৭ এএম

৫ সিনিয়র সহকারী সচিব বদলি

বিজ্ঞাপন

জনপ্রশাসনের ৫ জন সিনিয়র সহকারী সচিব সমমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) (সিনিয়র সহকারী সচিব) সায়েম ইমরানকে (১৯১৪৮) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া, বান্দরবানের জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (সিনিয়র সহকারী সচিব) মো. ফয়জুর রহমানকে (১৮৬৮০) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) হিসেবে বদলি করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে তিন সিনিয়র সহকারী সচিবকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়। তার মধ্যে সরকারি কর্মচারী হাসপাতালের উপপরিচালক (১৯৮৪৮) জাকিয়া সুলতানাকে ঢাকা বিভাগে। দিনাজপুরের বিরামপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (১৮৭৭৫) তাহমিনা সুলতানা নীলাকে খুলনা বিভাগে। শেরপুর সদরের উপজেলা নির্বাহী অফিসার (১৮১০৫) মাহবুবা হককে ঢাকা বিভাগে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা অবিলমে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার