Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

পে স্কেলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১১:৪৬ এএম

পে স্কেলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

বিজ্ঞাপন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে আবারও কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। আগামী এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই দেশজুড়ে শান্তিপূর্ণ আন্দোলনে নামার পরিকল্পনার কথা জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৩১ মার্চ) এক বিবৃতিতে সমিতির আহ্বায়ক আবদুল মালেক জানান, ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সারাদেশে জেলা পর্যায়ে সমন্বিত কর্মসূচি পালন করা হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, ২০১৫ সালে চালু হওয়া বেতন কাঠামোর মাধ্যমে সরকারি কর্মচারীরা প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। সে সময় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিলের ফলে অনেক কর্মচারী পদোন্নতি ও আর্থিক সুবিধা থেকে পিছিয়ে পড়েছেন বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, গত এক দশকের বেশি সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো সমন্বয় করা হয়নি। ফলে কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা বর্তমান বেতনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আবদুল মালেকের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার কর্মচারীদের দাবির প্রেক্ষিতে নবম জাতীয় পে কমিশন গঠন করে এবং একটি সুপারিশও প্রণয়ন করা হয়। তবে এখনো তা বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

এ পরিস্থিতিতে দ্রুত ৯ম পে স্কেল কার্যকর করার দাবি জানিয়ে তিনি বলেন, দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই সরকারকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার