Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ডিএমপিতে ৩ কর্মকর্তার পদায়ন

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১১:২৫ এএম

ডিএমপিতে ৩ কর্মকর্তার পদায়ন

বিজ্ঞাপন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তা এবং অতিরিক্ত উপ-কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি এ তথ্য জানায়। ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।

আদেশ অনুযায়ী, ডিএমপির উপ-কমিশনার (পরিবহন বিভাগ) এন এম নাসিরুদ্দিনকে উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) হিসেবে পদায়ন করা হয়েছে। এর ফলে তিনি ডিএমপির নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, উপ-কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে উপ-কমিশনার (পরিবহন) হিসেবে পদায়ন করা হয়েছে। অতিরিক্ত উপ-কমিশনার (পি অ্যান্ড আর) মো. ওয়ালিউল ইসলামকে অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-উত্তর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার