Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

এক-এগারোর আরেক কুশীলব গ্রেফতার

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১০:৩৫ এএম

এক-এগারোর আরেক কুশীলব গ্রেফতার

বিজ্ঞাপন

এক-এগারো সরকারের আরেক কুশীলব ডিজিএফআই-এর সাবেক প্রধান মো. আফজাল নাছেরকে (৬১)  গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (৩০ মার্চ) ভোরে রাজধানীর মিরপুরের ডিওএইচএস-এর ১২ নম্বর রোডের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির দায়িত্বশীল একটি সূত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করলেও কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। 

এর আগে এক-এগারো সরকারের দুই কুশীলব বিতর্কিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেফতার করে ডিবি। তারা এখন ডিবির কাছে রিমান্ডে রয়েছে। 

সুত্র বলছে, গ্রেফতার মো. আফজাল নাছের ২০০৭ সালের জুন থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের ডিজি ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক-এগারোর সরকারের সময় নির্যাতনের অন্যতম হোতা ছিলেন তিনি। যে স্থানে তারেক রহমানকে নির্যাতন করা হয় সেখানে সশরীর উপস্থিত ছিলেন সাবেক ডিজিএফআই-এর এই প্রধান। 

জানা গেছে, কর্নেল আফজাল নাছেরকে ২০০৯ সালের ৫ নভেম্বর বরখাস্ত হন। তার বাড়ি নোয়াখালীর সেনবাগে। সেনাবাহিনীর চাকরিতে যোগদান করেন ১৯৮৪ সালের ৪ জুলাই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার