Logo
Logo
×

বিজ্ঞাপন

লাইফস্টাইল

বারবার নেড়া করলেও শিশুর মাথাভর্তি চুল হয় না কেন, জেনে নিন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১২:২৫ পিএম

বারবার নেড়া করলেও শিশুর মাথাভর্তি চুল হয় না কেন, জেনে নিন

বিজ্ঞাপন

বাড়ির বড়দের একটাই বক্তব্য— নেড়া করলেই শিশুর চুল ঘন হবে। এমন কথা ঘরে ঘরে শোনা যায়। অনেক মা-বাবাই ঘন চুলের আশায় শিশুকে বারবার নেড়া করে থাকে। আসলে তা ঠিক নয়। বারবার ন্যাড়া করলেও শিশুর চুল ঘন হয় না। কারণ চুলের ঘনত্ব বাহ্যিক কামানোর ওপর নয়, বরং জিনগত বৈশিষ্ট্য ও হেয়ার ফলিকলের ওপর নির্ভর করে। ন্যাড়া করলে শুধু দৃশ্যমান চুল কাটা পড়ে, কিন্তু ত্বকের গভীরে থাকা ফলিকলের গঠন পরিবর্তন হয় না। শিশুর চুল বাড়ার স্বাভাবিক প্রক্রিয়ায় হরমোনের প্রভাব থাকে, তাই সময়মতো চুল আপনা-আপনিই ঘন হবে। 

শিশুর চুল খুবই পাতলা হয়। নেড়া হলেই যে ঘন চুল হবে, তেমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। চুল গজায় ফলিকল থেকে। তা মাথার তালুর কয়েক মিলিমিটার নিচে থাকে। মাথার চুল কামানোয় ফলিকল কোনোভাবেই প্রভাব পড়ে না। ত্বকের বাইরে যে অংশটি থাকে, সেটাই শুধু কামানো হয়। ফলে নেড়া হওয়ার পর চুলের ঘনত্বে কোনো বদল আসে না।

এ বিষয়ে চিকিৎসকরা বলছেন, শিশুর মাথার চুল কতটা ঘন হবে, তা মূলত নির্ভর করে চারটি বিষয়ের ওপর। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে শিশুর চুল ঘন হয়—

প্রথমত শিশুর মাথায় জন্মের সময় যে চুল দেখা যায়, তা মূলত মায়ের শরীরে হরমোনের ভারসাম্যের ওপর নির্ভর করে। সাধারণত তিন মাস পর এই চুল ঝরতে শুরু করে। ৯ মাস পর আবার নতুন চুল গজাতে শুরু করে। তাই জন্মের সময় শিশুর মাথাভর্তি চুল মানেই তার চুল খুব ঘন হবে— এমনটি ভাবার কোনো কারণ নেই।

আরও পড়ুন
দ্বিতীয়ত শিশুর চুলের ঘনত্ব তার ডায়েটের ওপরেও নির্ভর করে। খুদের খাবারে পর্যাপ্ত মাত্রায় প্রোটিন রাখতে হবে। এ ছাড়া ওর শরীরে আয়রনের ঘাটতি হতে দিলে চলবে না। তাই তার প্রতিদিনের ডায়েটে পালংশাক, ডাল, রাগি, মাছ ও ডিমের মতো খাবার রাখতে হবে। বায়োটিনও চুল গজানোর জন্য বেশ উপকারী। ডিম বায়োটিনের ভালো উৎস। এ ছাড়া জিঙ্কও যেন বাদ না পড়ে। কুমড়ার বীজ, পাঁঠার মাংসে ভালো মাত্রায় জিঙ্ক থাকে। সব মিলিয়ে ঘন চুল চাইলে শিশুর ডায়েটে কড়া নজর রাখতে হবে।

তৃতীয়ত শিশুর চুল কেমন হবে, তা তার বাবা-মায়ের জিনের ওপরেও অনেকটা নির্ভর করে। বাবা-মায়ের চুল পাতলা হলে শিশুর চুল ঘন হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।

চতুর্থত শিশুর চুলের ঘনত্ব বৃদ্ধি করতে হলে তার মাথার ত্বকের যত্ন নিতে হবে। মাথার ত্বকে প্রতিদিন নারিকেল তেল মালিশ করতে হবে। অন্তত সপ্তাহে ৩-৪ দিন শ্যাম্পু করতে হবে। তাহলেই মাথার ত্বক পরিষ্কার থাকবে এবং চুল বৃদ্ধি হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার