Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

সাতসকালে ইরানের হামলায় কেঁপে উঠল দুবাই মেরিনা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১২:৩২ পিএম

সাতসকালে ইরানের হামলায় কেঁপে উঠল দুবাই মেরিনা

বিজ্ঞাপন

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ের অভিজাত এলাকা দুবাই মেরিনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন জানিয়েছে, শনিবার (৪ এপ্রিল) সকালে তেহরান থেকে এ হামলা চালানো হয়।

হামলার পর আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করার চেষ্টা চালায়। তবে প্রতিহত করা ড্রোন বা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দুবাই মেরিনার একটি ভবনে গিয়ে আঘাত হানে।

দুবাই মিডিয়া অফিস জানায়, ঘটনাস্থলে কোনো অগ্নিকাণ্ড বা হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে শুক্রবার আবুধাবির হাবসান গ্যাস স্থাপনায় ইরানের হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হন বলে জানায় আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত ব্যক্তি মিসরের নাগরিক। আহতদের মধ্যে দুজন পাকিস্তানি ও দুজন মিসরীয় রয়েছেন।    

হাবসান গ্যাস স্থাপনাটি আমিরাতের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। হামলার পর সেখানে আগুন লাগে এবং স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকে উত্তেজনা বাড়তে থাকে। এর জেরে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান।

প্রথমদিকে এসব হামলা সামরিক স্থাপনায় সীমাবদ্ধ থাকলেও বর্তমানে বাণিজ্যিক স্থাপনাতেও আঘাত হানার প্রবণতা দেখা যাচ্ছে। তবে দুবাই মেরিনায় সাম্প্রতিক হামলায় যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান সরাসরি লক্ষ্যবস্তু ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার