Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় আটক করা হচ্ছে ইসরাইলি পাসপোর্টধারীদের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৮:৩০ এএম

মালয়েশিয়ায় আটক করা হচ্ছে ইসরাইলি পাসপোর্টধারীদের

বিজ্ঞাপন

মালয়েশিয়া হয়ে ভ্রমণকারী ইসরাইলি পাসপোর্টধারীরা বিমানবন্দরে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন, এমনকি আটকও হচ্ছেন। শনিবার (২৮ মার্চ) প্রকাশিত ওয়াইনেট গ্লোবালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক কয়েক মাসে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত আটজন ইসরাইলিকে আটক করা হয়েছে। তাদের কেউ মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন, আবার কেউ অন্য এশীয় দেশে যাওয়ার পথে ট্রানজিটে ছিলেন। উল্লেখ্য, মালয়েশিয়া ও ইসরাইলের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই।

একটি ঘটনার বিবরণে বলা হয়েছে, ফিলিপাইনগামী ফ্লাইটে ট্রানজিটের সময় চারজন ইসরাইলি তরুণ-তরুণীকে আটক করা হয়। তাদের মধ্যে দুজন নারী জানান, থাইল্যান্ড থেকে ফিলিপাইনে যাওয়ার পথে তারা একটি চ্যাটবটের মাধ্যমে কুয়ালালামপুরে ট্রানজিট নিরাপদ কিনা জানতে চেয়েছিলেন এবং ইতিবাচক উত্তর পেয়েছিলেন। পরে তারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন
অন্য একটি ঘটনায় জানানো হয়েছে, কম্বোডিয়া থেকে ফিলিপাইনে যাওয়ার পথে দুই ইসরাইলি পুরুষকে মালয়েশিয়ায় আটক করা হয় এবং দুই দিন পর তাদের আবার কম্বোডিয়ায় পাঠিয়ে দেওয়া হয়।

সাধারণত এসব আটকের মেয়াদ ২৪ থেকে ৪৮ ঘণ্টা হলেও অনেক ক্ষেত্রে তা আরও দীর্ঘ হয়। বিশেষ করে যখন অন্য দেশগুলো বহিষ্কৃত ইসরাইলিদের প্রবেশ করতে দেয় না, তখন ভ্রমণকারীদের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিঙ্গাপুরে অবস্থিত ইসরাইলি দূতাবাসের সহায়তায় কয়েকজনকে মুক্ত করা গেছে। দেশটির রাষ্ট্রদূত এলিয়াহু ভেরেড হাজান নাগরিকদের মালয়েশিয়া ভ্রমণ বা ট্রানজিট এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। তার মতে, সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা বেড়েছে, যা ভ্রমণকারীদের জন্য ভোগান্তির পাশাপাশি যাত্রাপথে দেরি এবং অতিরিক্ত খরচের কারণ হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার