বিজ্ঞাপন
বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১২:০৭ পিএম
বিজ্ঞাপন
রাজধানীর শাহজাদপুরে একটি বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পা পিছলে পড়ে বন্যা কস্তা (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত বন্যা কস্তা নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ধর্মপল্লীর আদগ্রাম এলাকার সুশান্ত কস্তার মেয়ে ও একই উপজেলার বর্নী টুনিপাড়া এলাকার শোভন পালমার স্ত্রী। চাকরি সুবাদে তিনি স্বামীর সঙ্গে রাজধানীর শাহজাদপুরে একটি ভাড়া বাসায় থাকতেন।
বন্যা কস্তার ভাই সৌরভ কস্তা জানান, বন্যা কস্তা স্বামী শোভন পালমা’র সঙ্গে রাজধানীর শাহজাদপুরে একটি ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। সকাল
সাড়ে ৭টার দিকে ঘুম থেকে উঠে তার আদরের বিড়ালটিকে দেখতে না পেয়ে খোঁজা খুঁজি শুরু করে। পরে বিড়ালটিকে ছাদের কার্নিশে দেখতে পেয়ে উদ্ধার করতে গিয়ে ভারসাম্য হারিয়ে ছাদ থেকে নিচে পড়ে যায় বন্যা। আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, বিড়ালটিকে খুব ভালবাসতেন বন্যা। মঙ্গলবার সকালে বর্নী মিশন কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ছালাম জানান, রাজধানীর শাহজাদপুর থানা এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সংবাদ তাদের জানায়নি। জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন